হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা–গোমতী সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন পুলিশ সদস্যরা।

পরে এক নারী শিশুসহ বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম ফাতেমা (৫০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান জানান, অফিসার ইনচার্জ মো. আ: বারীর নির্দেশনায় এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা