হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার নিজ নির্বাচনীএলাকায় মোমবাতি বিতরণ করে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করেন তিনি। এ সময় বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন এমপি।

স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বলা হচ্ছে দেশে তেলের কোনো অভাব নেই। কিন্তু বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না। তিনি আরও বলেন, আমি সংসদে বলেছিলাম সরকারের কোনো সমস্যা আছে কি না। এখন যেহেতু সরকার তা স্বীকার করে না, অথচ সারাদিন কারেন্ট থাকে না, তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে মোমবাতি বিতরণ করছি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিং বেড়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এ সময় এলাকাবাসী বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান দাবি করেন এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৭

রায়পুরে ৬০ দিনে ৯ খুন, জনজীবনে আতঙ্ক

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ২ জনের মৃত্যু

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই