হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকায় মাতামুহুরি পয়েন্টে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে দুই মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মৌলভীরচর এলাকার জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৪) ও আব্দুর রহিমের মেয়ে ইশপা মুনি (১১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৩টার দিকে তারা ৪ থেকে ৫ জন একসঙ্গে নদীর ঘাটে গোসল করতে নামে। এসময় হঠাৎ করে মাইমুনা আক্তার ও ইশপা মুনি গভীর পানিতে চলে গেলে তারা ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করেন।

পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তই দুর্ঘটনার জন্য দায়ী।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি