হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খনন করার সময় তাজা একটি মর্টার শেল উদ্ধার করছেন স্থানীয় মাটিকাটা শ্রমিকেরা। গতকাল রোববার দুপুর ১টার দিকে শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটার সময় মর্টার শেলটি উদ্ধার হয়।

পুলিশ ও বাসিন্দারা জানান, ভাষাসৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খনন করার সময় একটি তাজা মর্টার শেল উদ্ধার করেছেন মাটিকাটার শ্রমিকেরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। পুলিশের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মর্টার শেল ব্যবহার করা হয়েছিল। পরে আজ সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল উদ্ধারকৃত মর্টার শেলটি পরিদর্শন করে গেছে।

তারা জানায়, কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি সেল ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে নিষ্ক্রিয় করবে।

এদিকে মর্টার শেল উদ্ধারের খবর পেয়ে গ্রামের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ নানা বয়সি মানুষ ভিড় করছে। তবে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ বেষ্টনী নিয়ে এলাকাটি ঘিরে রাখে। পুলিশ জানায়, সেনাবাহিনীর মর্টার শেল নিষ্ক্রিয় প্রতিনিধিদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

নবীনগরে সড়কের কাজ শেষ না করেই বিল উত্তোলন

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠ এখন গোচারণ ভূমি

কুমিল্লায় সক্রিয় নিষিদ্ধ আ.লীগ, প্রকাশ্যে ঘুরছে ক্যাডাররা

ঘুমের ঘোরেই শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

ক্লাসে যাওয়ার কথা বলে বের হয়েছিল হাসান, ফিরল লাশ হয়ে

বিচারপ্রার্থী বৃদ্ধ বাবার আদালতে হাজিরা শেষই হচ্ছে না

শিশু ধর্ষণ: ক্ষোভে ফুঁসছে চট্টগ্রাম, আজ আদালতে তোলা হবে অভিযুক্তকে

পর্যাপ্ত মজুত সত্ত্বেও বাড়ল খোলা লবণের দাম

উজিরপুরের স্বঘোষিত চেয়ারম্যান সাইফুল গ্রেপ্তার

তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বোটের ১৪ জেলেকে জীবিত উদ্ধার