হোম > সারা দেশ > চট্টগ্রাম

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, নকলমুক্ত পরীক্ষা এবং দক্ষ মানবসম্পদ গঠনে বিএনপি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

সোমবার মানিকারচর এল.এল. মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে সুশিক্ষিত ও মেধাবী মানবসম্পদ গড়ে তুলতে বিএনপি সরকারের বিকল্প নেই। চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. মারুফ বলেন, শতভাগ নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, “২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি সরকার সকল পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল। বর্তমানেও সেই ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”

তিনি নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান।

তিনি বলেন, বিগত সরকারের সময় শিক্ষাঙ্গনে দুর্নীতি ও বিশৃঙ্খলা বেড়েছে এবং ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থার মান ক্ষুণ্ন করা হয়েছে। এসব সমস্যা দূর করে একটি টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি সরকার কাজ করছে বলে তিনি দাবি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনি, যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূইয়া, অ্যাডভোকেট হাবিবুর রহমান মিয়াজী ও আবু ইউসুফ নয়ন প্রমুখ।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি