হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙ্গামাটি)

টানা ভারি বর্ষণের ফলে সারা দেশের সঙ্গে ৪ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা। বাঘাইহাট থেকে মারিশ্যা সড়কের ‘৩ কিলো’ নামক স্থানে বড় একটি অংশ ধসে পড়ায় ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

এ দিকে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এছাড়াও বন্যা কবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি।

এই বিষয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, রাস্তাটি একেবারে ধসে যাওয়ায় আপাতত ভারি কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তবে আমরা রাস্তাটিতে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার জন্য দ্রুত কাজ শুরু করেছি। আশা করছি আগামী ৫-৬ দিনের মধ্যে যান চলাচলের জন্য রাস্তাটিকে উন্মুক্ত করতে পারব।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও বন্যার কারণে বাঘাইছড়ির পৌরসভা, সাজেক, বঙ্গলতলীসহ বিভিন্ন এলাকার মোট ১৯টি আশ্রয়কেন্দ্রে ৫৮৭টি পরিবারের সর্বমোট ২ হাজার ৩৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫২০ জন আশ্রয় নেন সাজেকের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সার্বিক পরিস্থিতি নিয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, টানা বৃষ্টি কমে আসায় বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সকাল থেকেই আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের খোঁজখবর রাখছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। বিকালের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করছি। তবে সড়ক যোগাযোগ দ্রুত সচল করতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আমাদের সার্বিক যোগাযোগ বজায় রয়েছে।

রাঙ্গামাটি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাঙ্গামাটিতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২.৪ মিলিমিটার।

জেডএম

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি

কোম্পানীগঞ্জে চার বছর পর সম্পত্তি ফিরে পেলেন সাবেক কাউন্সিলর