হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক হাজার কৃষক পেলেন সার ও বীজ

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে ১ হাজার ৩৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের মোট ১ হাজার ৩৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বুধবার উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সব বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় বাঁশখালী উপজেলার প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম প্রমুখ।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম