হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় ৪৫ লাখ টাকার ইলিশসহ তিন ট্রলার জব্দ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

হাতিয়ায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে শিকার করা ৪৫ লাখ টাকার ইলিশসহ তিনটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

জানা যায়, মঙ্গলবার রাত একটায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে স্থানীয় হরণী ইউনিয়নের টাংকিঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তিনটি ফিশিং বোট (এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল) তল্লাশি করে প্রায় ৪৫ লাখ টাকার ৬ হাজার কেজি (১৫০ মণ) ইলিশ মাছ ও তিনটি বোটসহ ৫৬ জন জেলেকে আটক করা হয়।

পরে জব্দকৃত এসব মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয়। পরে জব্দকৃত তিনটি ট্রলারের মালিকদের তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে এবং ৫৬ জন মাঝিমাল্লারকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বলেন, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন সামুদ্রিক জলসীমায় সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সব ধরনের নৌযান দ্বারা মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য