হোম > সারা দেশ > চট্টগ্রাম

আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনও তৎপর: সরওয়ার

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন,অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রে তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনও তৎপর। গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ এখন ভোট দিতে চায়। ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে।

শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানিয়ে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন, লন্ডন বৈঠকের পরে আমরা আহ্বান করেছিলাম, ওই বৈঠকে সম্মতভাবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের যে সিদ্ধান্ত হয়েছে, সেই বার্তাটি প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে সিইসি বা নির্বাচন কমিশনকে (ইসি) জানাবেন। সে জন্য আমরা অপেক্ষা করছিলাম। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ হয়েছে, এটা প্রকাশিত হওয়ার পর আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় অথবা সিইসির পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হবে যে কী বিষয়ে আলাপ বা বৈঠক হলো। ধারণা করে নিচ্ছি, প্রধান উপদেষ্টা হয়ত ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার বার্তাটি সিইসিকে জানিয়েছেন। আমরা জানি না, সত্যি সত্যি এই পরামর্শ বা নির্দেশনা দেওয়া হয়েছে কি না। যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয়, তাহলে আমরা আশ্বস্ত হই।

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা