হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ আগামী তিন দিনের জন্য নিষিদ্ধ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ে কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না।

বন বিভাগ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে আকস্মিক পাহাড়ি ঢল, পাহাড় ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের সৃষ্টি হতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।

জরুরি নির্দেশনায় ঝরনার ইজারাদারদের বন্ধের সময় কোনো পর্যটককে প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, “অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনাগুলোতে পানির স্রোত অনেক বেড়ে গেছে। এ সময়ে ঝরনায় যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছর ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না