হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে সড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় গ্রামীণ সড়ক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা (৬ নম্বর ওয়ার্ড) গোয়ালপাড়া এলাকার সোবহান সওদাগরের বাড়ির পাশে একটি রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান।

২৮ থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে শার্ট, প্যান্ট ও মুখে ছাপ দাঁড়ি ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কি কারণে তার মৃত্যু হয়েছে স্পষ্ট জানা না গেলেও স্থানীয়দের ধারণা বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হচ্ছে। পরিচয় সনাক্তে কাজ করাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা