হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, লংগদুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

লংগদুতে অতি বৃষ্টিতে ভেসে গেছে

দু’দিন থেমে থেমে ভারী বর্ষণে খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী ও ফেনী নদীসহ আশপাশের ছড়া খালের পানি বাড়ছে। বর্ষণে মাইনী নদীর পানি কুল উপছিয়ে দীঘিনালার মেরুং এর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মেরুং এর স্টিল ব্রিজ এলাকায় ব্রিজ ও রাস্তা তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির দীঘিনালার সাথে রাঙ্গামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে একটি আশ্রয় কেন্দ্রে ৬ পরিবার আশ্রয় নিয়েছে।

অন্যদিকে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চেঙ্গী নদীর পানি বেড়ে জেলা শহরের চেঙ্গী নদী তীরবর্তী মুসলিম পাড়ার একাংশ, গঞ্জপাড়া ব্রিজের নিচের বাজারসহ পাশের কয়েকটি স্থানের সড়ক পানিতে তলিয়েছে।

এর আগে সকালে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও সড়কের উপর গাছ গাছ উপরে পড়ে। টানা বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন,পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, সদরে চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও খোলা রাখা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা স্থানগুলোর মানুষদের সচেতনতা তৈরির পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তাগাদা দেয়া হচ্ছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শালবনসহ ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং নিরাপদ স্থানে সরে যেতে নিদেশ দেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে স্টেশন অফিসার জানান মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার