হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় বিশেষ অভিযানে বন্দুকসহ আটক ১

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

ছবি: আমার দেশ।

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২০টি কার্তুজ ও দুটি দাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার ৯ নম্বর পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর দৌলতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ সেলিম (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ সেলিম দৌলতপাড়া (ইছামতি আলীনগর) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ইছহাক এবং মাতার নাম মৃত ফাতেমা বেগম।

অভিযানকালে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২০টি কার্তুজ এবং দুটি দা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্র ও ধারালো অস্ত্রগুলো কোনো অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ আরো জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত