হোম > সারা দেশ > চট্টগ্রাম

চব্বিশের আজাদি অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে রায় দিন

ঈদগাঁওয়ে ডাকসু জিএস এস এম ফরহাদ

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং দেশের ১৮ কোটি মানুষকে প্রকৃত আজাদির স্বাদ দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত জিএস এস এম ফরহাদ।

রোববার বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিলোত্তর পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুরের পক্ষে ভোট চান।

এস এম ফরহাদ বলেন, “১৪ শতাধিক শহীদ ও প্রায় অর্ধলাখ আহতের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব যদি আসন্ন গণভোটে ব্যর্থ হয়, তাহলে এ জাতির কপালে আবারও গোলামির শৃঙ্খল চেপে বসবে।”

তিনি ভয়ভীতি উপেক্ষা করে ১১ দলীয় জোট ও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, লায়েক ইবনে ফাজেল ও তৈয়ব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, “দেশজুড়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিবর্তনের জোয়ার উঠেছে। এই জোয়ারের নেতৃত্ব দিচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লবের পক্ষের শক্তি—জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।”

তিনি আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সাবেক জেলা আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাসেম, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা নুরুল হক, জেলা এনসিপি নেতা ও ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর মুহাম্মদ ইফতেখারসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এসে জড়ো হতে থাকে। পরে গণমিছিলটিতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও ডাকসু জিএস এস এম ফরহাদ যোগ দিলে মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। পরে ঈদগাঁও বাস স্টেশনে মিছিলোত্তর পথসভা অনুষ্ঠিত হয়।

ব্যাংক লুটেরাই এখন বিএনপিতে রাজত্ব করছে: কর্ণেল অলি

জামায়াতে ইসলামীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর যোগদান

রুমিন ফারহানার গণমিছিলে জনস্রোত

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে বলা সেই প্রার্থীকে ইসির শোকজ

ব্যাংক লুটেরারাই এখন বিএনপিতে রাজত্ব করছে: কর্নেল অলি

‎লক্ষ্মীপুর-২ আসনে জামায়াত প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে

দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে: তাহের

বিএনপির প্রচারে শীর্ষ সন্ত্রাসীর নামে স্লোগান, প্রার্থী বলছেন মিথ্যা

ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২