হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত যেন ভোট নিয়ে কুফরি প্রতিষ্ঠা করতে না পারে

শানে রেসালাত সম্মেলনে হেফাজত আমির

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

ফাইল ছবি

আবারও জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, সামনের নির্বাচনে যেন তারা ভোট নিয়ে এদেশে কুফরি প্রতিষ্ঠা করতে না পারে, সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন।

গত শুক্রবার রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের এক নেতা লন্ডনে বলেছেন, আমাদের ইসলাম মৌলবাদী ইসলাম নয়; আমাদের ইসলাম আর তাদের ইসলাম এক নয়। এ সময় তিনি সবাইকে দ্বীনের সঠিক আকিদা প্রচারের অনুরোধ করেন।

শানে রেসালাত সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ আলী কাসেমী। উপজেলা সেক্রেটারি মাওলানা এমরান সিকদার, মাওলানা আব্দুল্লাহ, মোরশেদ আলম ও মাওলানা হাসান মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা আবু তাহের নদভী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী, মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি মাহমুদ হাসান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মীর কাসেম প্রমুখ।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’