হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজ ঘর থেকে উদ্ধার বিএনপি নেতার লাশ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে নিজ ঘর থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ আলী বুলু রাঢ়ী (৫২) উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এর আগে ইউসুফ আলী বুলু রাঢ়ী ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়- অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’

বাবুরহাট এলাকার লোকজন জানিয়েছেন, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে প্রাণ দেন।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে আমিও তার বাড়িতে দেখতে এসেছি। কয়েক দিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছে। গত রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি এ ঘটনা ঘটান।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। পরকীয়ার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি