হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাকে মারধরের অভিযোগে ইমাম কারাগারে

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক ইমাম ও কথিত ইউটিউব বক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার চাঁদপুরের বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার গভীর রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, আবু ইউছুফ পাটোয়ারীর মা রোকেয়া বেগম (৬০) অভিযোগ করেন, তার বড় ছেলে দীর্ঘদিন ধরে ভরণ-পোষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করছেন না। বরং বিভিন্ন সময়ে তার কাছে থেকে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর আওতায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এমই

হাইমচরে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ

সীতাকুণ্ডে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ব্রাজিল সমর্থকের হামলায় আর্জেন্টিনা সমর্থক আহত

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

নোয়াখালীতে প্রকাশ্যে অটোচালককে গুলি

সীতাকুণ্ডে অনুমোদনহীন শতাধিক ভবন

দুর্নীতিতে লোকসানের মুখে কুমিল্লা ধান গবেষণা ইনস্টিটিউট

ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা