হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী মো. শাহজাহান বিজয়ী

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ছবি: আমার দেশ

নোয়াখালী-৪, (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ ফলাফল নিশ্চিত করেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১৯৮টি ভোট কেন্দ্রের সবগুলোর ফলাফলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো শাহজাহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু