হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার লালমাইয়ে অস্ত্রসহ আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (লালমাই) কুমিল্লা

কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক সুমন লালমাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল হক চেয়ারম্যানের ছেলে।

রোববার সকালে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটকের সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগান বুলেট, ৫টি দেশীয় অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল (বৈধ কাগজপত্রবিহীন) জব্দ করা হয়েছে।

লালমাই থানার ওসি শাহ আলম আমার দেশকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে সালাউদ্দিন সুমনের হেফাজত থেকে একটি অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগান বুলেট, ৫টি দেশীয় অস্ত্র ও একটি ২২০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোমতী নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান কৃষিমন্ত্রীর

চাঁদপুরে তুচ্ছ ঘটনায় সিএনজি চালক হত্যা

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ নেই

জাতীয় গ্রিড লাইনে ত্রুটি, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

৫০ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

রামুতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

ঈদ ঘিরে কুমিল্লায় বাড়ছে চুরি-ছিনতাই, আতঙ্কে ক্রেতারা

লামায় লাকড়িবোঝাই গাড়ি খাদে পড়ে নিহত ২