হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশের কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না: নাছির উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, দেশের কোন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না। রাজনীতি করতে হলে প্রকাশ্যে করতে হবে। চট্টগ্রামে শুধু গুপ্ত বলায় পুরো শহরকে রক্তাক্ত করা হয়েছে। তা হলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তারা কি করবে? আগামীতে গুপ্ত রাজনীতি করে ছাত্রদলের উপর দায় চাপালে শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করা হবে।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, এনসিপিকে আমরা অনেক আগে বলেছিলাম আপনাদের রাজনীতিতে গুপ্ত শিবির ঢুকে পড়েছে। তারা কানে তুলেনি। কিন্তু সম্প্রতি যাদেরকে এনসিপি নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছে তারা সবাই গুপ্ত শিবির। দেশে দীর্ঘদিন ধরে তারা অপপ্রচার প্রোপাগান্ডা চালিয়ে আসছিল।

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা সম্পর্কে তিনি বলেন, সংঘর্ষের সময় হেলমেট ও মাস্ক পড়া অস্ত্রধারীরা সবাই শিবিরের সন্ত্রাসী। ঘটনার পর তাদেরকে ছাত্রদলের কর্মী করে অপপ্রচার করে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে শিবিরের নেতাকর্মীরা।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আজ থেকে বাংলাদেশের কোন ক্যাম্পাসে আর গুপ্ত রাজনীতি চলবে না। ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে গুপ্ত রাজনীতি প্রতিহত করবে।

তিনি আরও বলেন, আমাদের অঙ্কন করা গ্রাফিতিতে শিবিরের যদি সমস্যা থাকতো তারা আমাদের গ্রাফিতির স্থানে পাল্টা গ্রাফিতি আঁকতে পারতো। কিন্তু তারা যেই সন্ত্রাসের নমুনা দেখাল তা অত্যন্ত জঘন্য। আবার যদি শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্রদলের উপর হামলা করে ছাত্রদলের উপর চাপিয়ে দিতে চায় তাহলে ওয়াসিমের এই চট্টগ্রামে তাদেরকে প্রতিহত করা হবে। যেকোনো ঘটনা ঘটিয়ে শিবির ছাত্রদলের উপর দায় চাপাতে ভিকটিম কার্ড প্লে করতে চায়। এটা তাদের অনেক পুরনো চরিত্র।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তৌকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসাইন রুবেলসহ সংগঠনটির উত্তর , দক্ষিণ ও মহানগরের নেতারা।

আদালতে কাঁদলেন তনুর মা

চট্টগ্রাম ডিসির গণশুনানি রূপ নিচ্ছে গণপ্রত্যাশায়

ছাত্রদলের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা

তনু হত্যা মামলার প্রথম আসামি ৩ দিনের রিমান্ডে

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

স্পিডবোটের ভাড়া বৃদ্ধির কথা বলে তোপের মুখে বিএনপি নেতা

‎রামুতে ইউপি সদস্য অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অস্ত্রধারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত: সিএমপি কমিশনার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত