হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাঁড়িপাল্লা বিজয়ী হলে অফিস-আদালতে ঘুস লেনদেন করতে দেবোনা

নির্বাচনি জনসভায় ডা. ফখরুদ্দিন মানিক

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ।

ফেনী-০৩ আসনে জামায়াতের ইসলামি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘আমরা আমরা দুর্নীতি করিনা। কাউকে দুর্নীতি করতেও দেবো না। সকল প্রকার সন্ত্রাস- চাঁদাবাজি ও সরকারি অফিস-আদালতে ঘুস লেনদেন করতে দেবোনা।’

তিনি আরো বলেন, ‘দাঁড়িপাল্লা বিজয়ী হলে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে জুলুমের শিকার হতে হবে না। তাহলেই এ জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবেনা। মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।’

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে দাগনভূঞার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে এই জনপদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এখনকার সমস্যাগুলো চিহ্নিত করেছি। এবার দেশব্যাপী দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। একপক্ষ এ গণজোয়ার দেখে মা-বোনদের ভয়ভীতি প্রদর্শন করছে। কেন্দ্র দখলের পাঁয়তারা ও হুমকি-ধমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো কিছুই এবার ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিজয় ঠেকাতে পারবেনা।

জনসভায় বিশেষ অতিথিরবক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান,ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, আমি কিছু বলতেই পারিনা। লুটেরা, চোর, চাঁদাবাজদের নিয়ে কথা বলতে পারিনা। প্রতিপক্ষের প্রার্থী ভোট চাওয়ার চেয়ে বেশি বিষোদ্‌গার করছেন। ছোট কলিজা দিয়ে রাজনীতি করবেনা কীভাবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারনে আপনার জ্বলে।

দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ফেনী জেলা এনসিপির সমন্বয়ক জাহিদুল ইসলাম সৈকত, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল,দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা নুর নবী দুলাল প্রমুখ।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত সেনা-পুলিশ-র‍্যাব

উখিয়া–টেকনাফ মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির বিকল্প নেই

ফরিদগঞ্জে দাড়িপাল্লা সমর্থনে জামায়াতে ইসলামীর বিশাল শোডাউন

ঈদগাঁওয়ে চাঞ্চল্যকর জাফর হত্যার ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচিত হলে হাতিয়াকে জেলা করার ঘোষণা হান্নান মাসউদের

লক্ষ্মীপুরে নির্বাচনি গণমিছিলে এসে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

এবার দুর্নীতি মুক্ত আর যুক্ত পক্ষের নির্বাচন হচ্ছে: ডা. তাহের

হাসিনার মতো মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা