হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি প্রার্থী নাজমুল আমিনকে শোকজ

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ পাঠিয়েছে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি।

সোমবার কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা এবং দায়রা জজ রূপন কুমার দাস স্বাক্ষরিত শোকজের মাধ্যমে ব্যাখ্যা তলব করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের পক্ষে থেকে ১১ জানুয়ারি দাখিল করা অভিযোগে বলা হয়েছে– প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রয়াত খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে নাজমুল মোস্তফা আমিনের পক্ষে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান কর্মীদের উদ্দেশে নির্বাচনি বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।

যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থি এবং নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্যযোগ্য।

এ অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনসহ সুপারিশ পাঠানো হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সাতকানিয়া চৌকি আদালত, সাতকানিয়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন