হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারো ১২ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

জেলা প্রতিনিধি, মেহেরপুর

বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে টেকনাফের নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে ১২ জন মাঝিমাল্লাসহ একটি বাংলাদেশি মাছধরার ইঞ্জিনচালিত ট্রলার ধরে নিয়ে গেছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন শাহপরীর দ্বীপ সীমান্ত চৌকির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৩ থেকে ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের পানিসীমা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

আরাকান আর্মির হাতে ধরা পড়া জেলেরা হলেন শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দার মো. আলি আহমদ (৩৯), মো. আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মো. মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা সবাই কাজ করছি। যাতে জেলেদের দ্রুত ফেরত আনা সক্ষম হয়।

নৌকার মালিক সোলতান আহমেদ বলেন, নৌকায় ১২ জেলে সাগরে মাছ শিকারে গিয়েছিল। এসময় বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ঘাটে রওনা করে। এ সময় আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।

শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীর দ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মিয়ানমার পানিসীমা দিয়ে আসার পথে আরাকান আর্মি দুটি স্পিডবোটে করে এসে একটি মাছধরার ট্রলার ও ১২ জন মাঝিমাল্লাকে আটক করে নিয়ে গেছে।

এদিকে ৫ আগস্ট নাফনদীর নাজির পাড়া অংশ থেকে দুইজন জেলেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। সর্বশেষ ১২ আগস্ট নিয়ে যায় আরও ৫ জন জেলেকে।

বিজিবি বলছে, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৩০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহৃত হন ১৫১ জন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম