হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় পাহাড়ের ঝিরি থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় মনখালি পাহাড়ের ঝিরি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ধারণা করা হচ্ছে এই যুবককে চার-পাঁচ দিন আগে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালির জুমপাড়া বালুপাহাড়ের ঝিরি থেকে লাশ উদ্ধার করে।

মনখালী এলাকার আব্দুর রহমান জানান, জুমার নামাজের পরে জুমপাড়ার বালুপাহাড় এলাকায় গরু আনতে গিয়ে এলাকার কিছু শিশু একটি লাশ দেখতে পাই। পরে এলাকাবাসী খবর পেয়ে উখিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। এটি ধারণা করা হচ্ছে কিছুদিন আগে ডাকাত আসছে বলে আতঙ্কিত হয়েছিলো এই এলাকার মানুষ। তখন হয়তো অপরিচিত মানুষ দেখতে পেয়ে ডাকাত সন্দেহে তাঁকে হত্যা করা হয়েছে। তবে এখনো নিশ্চিত নয়। তদন্ত করলে হয়নি মৃত্যুর কার

বিষয়টি নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার জানান, মানখালি পাহাড়ি এলাকা থেকে অর্ধ গলিত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ৬-৭ দিনে আগে হত্যা হতে পারে। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বয়স অনুমান ২৫ বছর। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা স্থলে পুলিশ আছে৷ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার