হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফের পাহাড়ি বন্দিশালা থেকে আবারো ২১ জন উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ আরও ২১ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে টানা দুই দিনে উদ্ধার করা হলো ২৯ জনকে। সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের এসব আস্তানায় বন্দি করে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড ও নৌবাহিনী এই অভিযানে অংশগ্রহণ করে।

তিনি জানান, তারা জানতে পারেন সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ বেশ কিছু মানুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাটের কাছে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে নামে। অভিযানকালে বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হকের দাবি, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বুধবারও যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাচারকারীদের পাহাড়ি আস্তানা থেকে ৭ জন রোহিঙ্গা নারী ও এক শিশুকে উদ্ধার করে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭