হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ৮ এপিবিএন

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ৮ এপিবিএনের কনফারেন্স রুমে ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, সভায় ব্যাটালিয়নের গত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক কল্যাণ, অপরাধ পরিস্থিতি ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং এসব কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এফডিএমএন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মাদক উদ্ধারসহ বিভিন্ন আভিযানিক কার্যক্রম জোরদার করা এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার