হোম > সারা দেশ > চট্টগ্রাম

কারবালার শিক্ষা ছড়িয়ে দিতে দক্ষিণ আশিয়ায় ১০ দিনের মাহফিল

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়ায় আহলে বাইত (রা.)-এর স্মরণে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী ১৭তম শোহাদায়ে কারবালা মাহফিল আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এ ধর্মীয় আয়োজন চলবে ২৫ জুন পর্যন্ত। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, পবিত্র কারবালার শিক্ষা, হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে তাঁদের অবিচল অবস্থান এবং ইসলামের প্রকৃত আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের মহাসচিব মো. নুরুল আমিন টিটু লিখিত বক্তব্যে জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী এ মাহফিল আগামী ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিদিন মাগরিবের নামাজের পর মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু তালেব মইনী। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা এম. সাইফুদ্দীন, মো. জসিম উদ্দীন, মো. ফয়েজ আহমদ মেম্বার ও আরিফ উদ্দীন; কো-চেয়ারম্যান মো. আবুল কাশেম বয়ানী ও আব্দুল মান্নান; জয়নাল মেম্বার; যুগ্ম মহাসচিব মো. কাজী আব্দুল মুবিন ও মো. শরীফ; মিডিয়া সচিব মো. কাউসার আলম; সাংগঠনিক সচিব মো. শহীদুল ইসলাম ইবন; ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম কাদেরী; নাছির উদ্দীন শুকুর; নির্বাহী সদস্য জিয়া উদ্দীন এবং দপ্তর সচিব টিপু সুলতানসহ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, ইসলামী গবেষক, পীর-মাশায়েখ, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলে অংশগ্রহণ করবেন। তারা কারবালার তাৎপর্য, ইসলামের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা ও বিভক্তির প্রেক্ষাপটে কারবালার শিক্ষা মানবতার জন্য এক অনন্য দিকনির্দেশনা। সত্য, ন্যায়, ত্যাগ ও মানবতার চেতনা সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে এ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের সুমহান আদর্শ আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বিশাল প্যান্ডেল নির্মাণ, উন্নত সাউন্ড সিস্টেম স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, সুপেয় পানির ব্যবস্থা, মুসল্লিদের বসার স্থান, নিরাপত্তা ও যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছাসেবক দলও গঠন করা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, দক্ষিণ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের শোহাদায়ে কারবালা মাহফিল অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে এবং একটি সফল, শান্তিপূর্ণ ও ফলপ্রসূ ধর্মীয় সমাবেশে পরিণত হবে।

ভূমিহীনের জমি দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় দুই দিনেও মামলা হয়নি

পেকুয়ায় বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

পেকুয়ায় বাস চাপায় আহত ৫

লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম

মেঘনায় হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল জব্দ

নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা

‘কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয়’ শীর্ষক সভা