হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের ২ দিন পর নিজ অফিসে মিলল বৃদ্ধের রক্তাক্ত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নিখোঁজের দু’দিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মুহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রহীম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের একজন দোকানদার ওই অফিস থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান।

তাৎক্ষণিক তিনি অফিসের স্যাটার খুলে দেখেন রহীম ভান্ডারী গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, পিবিআই ও র‍্যাব সদস্যরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নেয়া হবে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান রাত সোয়া নয়টার সময় আমার দেশকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে নিহতের মাথা থেকে রক্ত নির্গমন হচ্ছে। বেগমগঞ্জ থানা পুলিশ ও সিআইডি এখন ঘটনাস্থলে রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক রাত সাড়ে নয়টার সময় আমার দেশকে জানান ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি রয়েছে। তবে ঘটনা যাই হোক না কেন, দু’দিন আগে অথবা পরে এর মূল ক্লু উদ্‌ঘাটিত হবে। বিগত সময়ে আমরা দু’একটি ঘটনা ছাড়া সকল অপরাধের ক্লু উদঘাটন করতে সক্ষম হয়েছি।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত