হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বন্দুক ও কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ বিদ্যুৎ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাতিয়া থানার বোয়ালিয়া এলাকায় অভিযানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুৎতকে অস্ত্রসহ আটক করা হয়।

এসময় সন্ত্রাসীর বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কোস্ট গার্ড জানায়, গ্রেপ্তারকৃত বিদ্যুৎ আগেও বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

এমই

সাঙ্গু তীরে গড়ে উঠছে দেশের অন্যতম আধুনিক টিস্যুকালচার ল্যাব

প্রতিবন্ধী বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

ছুরিকাঘাতে নিহত র‍্যাব সদস্য ইমনের বাড়িতে চলছে শোক

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, অনির্দিষ্টকালের কর্মবিরতি

রামিসা হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রীসংস্থার মানববন্ধন

এবার ৭ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে অবরুদ্ধ পুলিশ

লামায় কাঠবোঝাই ট্রলি জব্দের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

গুইমারায় চাঁদার জন্য খাল খননের স্কেভেটর পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা

সীতাকুণ্ডে উন্নয়ন বন্ধ, বিপর্যস্ত জনজীবন

কোনো সুযোগ সন্ধানী গ্রুপ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে