ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনের (ঈদগাঁও, কক্সবাজার সদর, রামু) ঈদগাঁও উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজল বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৩৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ৩১,৩৫২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের শহিদুল আলম বাহাদুরের ২৮,৮১৫ ভোটকে ২৫৩৭ ভোটের ব্যবধানে ছাড়িয়ে যাচ্ছেন।
অপর প্রার্থীদের মধ্যে:
হাতপাখা: ৬৭৮ ভোট
আনারস: ৬৭ ভোট
প্রজাপতি: ৪৭ ভোট
ফুটবল: ৭৫ ভোট
এছাড়া উপজেলার গণভোটে ‘হ্যাঁ’ পক্ষের ভোট পড়েছে ৪২,১৪১ এবং ‘না’ পক্ষের ভোট ১৬,৪৯০। এর ফলে উপজেলার সব কেন্দ্রে হ্যাঁ’ ভোট বিজয়ী হিসেবে প্রতীয়মান হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবীর কন্ট্রোল রুম থেকে সরাসরি ফলাফল ঘোষণা করেন। তিনি উপস্থিত রাজনৈতিক দল, গণমাধ্যম কর্মী, প্রশাসনের কর্মকর্তা ও সচেতন জনগণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, কক্সবাজার-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪০,৬৪৪ জন। এর মধ্যে ঈদগাঁও উপজেলার মোট ভোটার ১,০১,৬৯৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৫৪,৮৭২ জন এবং মহিলা ভোটার ৪৬,৮২১ জন।
এসআর