হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইভিপি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণ-আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা প্রায় সবকটি মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ওসি আরও বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

৭টিতে বিএনপি, ১টিতে জামায়াত ও ৭টিতে আ.লীগ পন্থী জয়ী

কুতুব‌দিয়ায় এ‌তিম‌ ছাত্রদের মা‌ঝে ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে ডাকাতি, গ্রেপ্তার ৫

কোম্পানীগঞ্জে মোটর সাইকেল-কভার্ড ভ্যান সংঘর্ষে যুবক নিহত

উৎপাদন বৃদ্ধির জন্য খাল খননের বিকল্প নেই

যত শক্তিশালীই হোক খাল দখলদারকে ছাড় নয়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

খানাখন্দে ভরা সড়কে চরম ভোগান্তি, ‘মাছ চাষের’ কথা ভাবছেন এলাকাবাসী

রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত

নোয়াখালীতে হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিএমপির নতুন পুলিশ কমিশনার শওকত আলী