হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলব উত্তরে পিকআপ খাদে পড়ে নিহত ১ আহত ৮

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তরে ভাটি রসুলপুর আল আকসা জামে মসজিদ সামনে যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টায় উপজেলার ভাটি রসুলপুর আল আকসা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৮ জন।

নিহত আলা উদ্দিন (৫০) এর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। আহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আবুল কাশেম (৪৫), একই উপজেলার আব্দুল কাইয়ুম (৪০), আশ্রাফুল (৩৫), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুজাহিদ (৪২) ফারুক (৪৫), আব্দুল আলীম (৫০), সাইফুল ( ৫০), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জাহাঙ্গীর (৫০)। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেলা থেকে গাউছিয়া মার্কেটের উদ্দেশ্যে পিকআপ ভ্যানে ১২ জন যাত্রী রওয়ানা দেয়। সোমবার সকালে ভাটি রসুলপুর আল আকসা জামে মসজিদ সামনে পিকআপটি আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, মতলব উত্তরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠাই। একজনের মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী