হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে মো. বেলাল হোসেন (৩২) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হাজী জয়নব কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

বেলাল হোসেন ফটিকছড়ি উপজেলার ধলিয়া পাড়া এলাকার মো. বাবুলুর ছেলে।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ লাশ থানায় নিয়ে আসেন। 

পুলিশ সুত্রে জানা যায়, মোবাইল চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.জাহিদুর রহমান জানান, মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে তিনি মারা যান। তিনি পেশাদার চোর। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এমই

শাহরাস্তিতে দু্ই পক্ষের সংঘর্ষে ১০ দোকান ভাঙচুর, আহত ৮

পলাতক আ.লীগ নেতার দুবাইয়ে রাজকীয় বিয়ে

কর্ণফুলীতে ট্রলারে আগুন: দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু, নিহত বেড়ে ৩

মাদকাসক্ত ছোট ভাইয়ের পিটুনিতে বড় বোন নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযোগাযোগ বন্ধ

কুমিল্লায় একাধিক প্রার্থীর চাপে বিএনপি, প্রচারে এগিয়ে জামায়াত

নারায়ণগঞ্জে সাত খুনের বিচার শেষ হয়নি এক যুগেও

অলস পড়ে থাকা অতিথিশালা নিয়ে বিপাকে সরকার

দেড় শতাধিক মামলায় চার্জশিট মাত্র একটিতে