হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাতীয় গ্রিড লাইনে ত্রুটি, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট ২টি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫'শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। 

বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল ৫টি ইউনিটের মধ্যে বৃহৎ ৩টি ইউনিটে সাড়ে ৭"শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল ৩টায় বিকট শব্দে ৪'শ মেগাওয়াট(নর্থ) ও ৪'শ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে সাড়ে ৫'শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।

এব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ - ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ ট্রীপ করে ৪'শ মেগাওয়াট (নর্থ) ও ৪'শ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। ইউনিট ২টি সচল আছে। গ্রিড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।  আশুগঞ্জ - ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটিমুক্ত করে রাতের মধ্যে ইউনিট ২টি চালু করা হবে।

চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮'শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ২টি ইউনিটে সাড়ে ৫'শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। 

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান