হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার বিকেলে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে মাইজদী টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে টাউন হল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন চেয়ারম্যান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম উদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম কালা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ রাসেল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল করিম মুক্তা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজর উদ্দিন দুখুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা বা সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা রাষ্ট্রের দায়িত্ব।

যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার