হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে দুইজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী হাতিয়ায় গভীর রাতের বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব উদ্দিন (১৭) চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে ও আরাফাত (১৩) সূখচর ইউনিয়নের ৮নং ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে ।

জেলেরা জানায়, মাছধরা শেষে তীরের পাশে নদীতে নোঙর করা ছিলো আপছার মাঝির ট্রলারটি। তাতে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিগে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয় তাতে ঘটনাস্থলে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে দুজনকে উদ্ধার করে। একঘণ্টা পর নদীতে সাকিবের লাশ উদ্ধার করা হয় এবং দুপুর ১টার সময় সুখচর ইউনিয়নের কাউনিয়া খালের মুখ থেকে আরাফাতের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

পাশে নৌকায় থাকা জামসেদ নামে এক জেলে জানান, আহত জেলেদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাদেরকে উদ্ধার করি। এ সময় বাল্কহেড উত্তর দিগে চলে যায়। অন্ধকার থাকায় বাল্কহেডটি চিনতে পারিনি। এই দিগে নিহত জেলেদের বাড়ির স্বজনরা সংবাদ পেয়ে নদীর তীরে এসে ভিড় করেন।

এই বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত জেলেদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার