হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলায় মা-ছেলে গুলিবিদ্ধ

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির (৪২) বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তার হাতে ও পেটে এবং তার বৃদ্ধা মা আছিয়া বেগমের (৭০) পায়ে গুলি লেগেছে।

এছাড়া ওসমান গনির একটি হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর যখম করা হয়েছে এবং তার বাবা রশিদ আহমদের মাথায়ও আঘাত লেগেছে বলে জানান স্বজনেরা।

রোববার (২২ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, তিন-চারজনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার মা ও বাবাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে তাকে দেখতে যাওয়া উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট কামাল হোসেন জানান, হামলায় ওসমানের শরীরে একাধিক ছররা গুলি লেগেছে। এর মধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর। এছাড়া তার একটি হাত কুপিয়ে গুরুতর যখম করা হয়েছে। চিকিৎসক এটি কেটে বাদ দিতে চেয়েছিলেন, তবে অনুরোধে না কেটে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পিঠের মেরুদণ্ডেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৭

রায়পুরে ৬০ দিনে ৯ খুন, জনজীবনে আতঙ্ক

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ২ জনের মৃত্যু

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই