হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে ভূমি বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় ৪ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ ও সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, কাজীর হাট সংলগ্ন বগাদানা গ্রামের খান বাড়ির আবদুল খালেকের সঙ্গে প্রতিবেশী কাজী বাড়ির কাজী জিহাদ বাবুলের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে আবদুল খালেকের দায়ের করা একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ১৬ ডিসেম্বর সরকারি ছুটির দিনে কাজী জিহাদ বাবুল পূর্বপরিকল্পিতভাবে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আবদুল খালেকের মালিকীয় দখলীয় পুকুরে সেচ মেশিন বসিয়ে মাছ লুট শুরু করে এবং বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। এ সময় আবদুল খালেকের পরিবারের সদস্যরা বাধা দিলে কাজী জিহাদ বাবুল, নাছির উদ্দিনের ছেলে লিখন, বগু মিয়ার ছেলে টিপু এবং মোশাররফ হোসেনের ছেলে সাহিম সহ ১০-১৫জন ভাড়াটে সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে আবদুল খালেক, তার কন্যা খালেদা আক্তার, সাহেদা আক্তার ও পুত্রবধূ নিশু আক্তারকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আবদুল খালেকের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার সঙ্গে জড়িতরা আত্মগোপণে রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম