হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জের পল্লী বিদ্যুতের ডিজিএম নিজ কার্যালয়ে অবরুদ্ধ

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ছবি: আমার দেশ

নানা অপকর্মের হোতা ফরিদগঞ্জের পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল আলম নিজ কার্যালয়ে কর্মচারীদের দ্বারা অবরুদ্ধ হয়েছেন । রোববার বিকেলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ফরিদগঞ্জ) জোনাল কার্যালয়ে অবরুদ্ধের পর জিএম কর্তৃক অপসারণের ঘোষণার পর কর্মচারীরা অবরোধ সরিয়ে নেয় । এ সময় পল্লী বিদ্যুতের কর্মচারীরা ডিজিএমর অপসারণ করার দাবিতে নানান স্লোগান দিতে দেখা যায়।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদগঞ্জে সাম্প্রতিক সময়ে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার সকালে উপজেলার চির্কা গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে ইব্রাহিম ও আব্দুল কাদের নামে দুজন পল্লী বিদ্যুতের কর্মী স্থানীয় বিক্ষুব্ধ জনতার হাতে মারধরের শিকার হয়েছেন। ওই ঘটনার পরই পল্লী বিদ্যুতের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

রোববার দুপুরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা ডিজিএমের নির্দেশে পল্লী বিদ্যুতের মামলায় অভিযুক্ত গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে। এ সময় স্থানীয়দের বাঁধার মুখে পড়েন পল্লী বিদ্যুতের কর্মীরা। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে পল্লী বিদ্যুতের কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৮ জন হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ফিরে এসে পল্লী বিদ্যুতের ওই কর্মীরা ডিজিএমকে অপসারণ করার দাবি জানিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।

‎পল্লী বিদ্যুতের বিক্ষুব্ধ লাইনম্যান মমিনুল ইসলামসহ আরো কয়েকজন বলেন, অযোগ্য ডিজিএম সাইফুল আলমকে আমরা আর এ কার্যালয়ে দেখতে চাই না। তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয় পরিচালনায় ব্যর্থ। তার কারণে পল্লী বিদ্যুতের কর্মচারীরা বিভিন্ন স্থানে মারধরের শিকার হতে হচ্ছেন। তাকে দ্রুত কার্যালয় থেকে অপসরাণ না করা হলে আমরা আর কাজে ফিরব না।

‎পল্লী বিদ্যুতের গ্রাহক ধানুয়া গ্রামের বাসিন্দা আশরাফ আলী ও ফিরোজা বেগম বলেন, আমাদের পল্লী বিদ্যুতের বিল বকেয়া নেই, বিদ্যুতের লোকজন এসে আমাদের মিটারের লাইল খুলে নিয়ে যাওয়ার সময় আমি বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করেছে। দিনরাত ২৪ ঘন্টার মধ্যে আমরা ঠিক মতো ৫ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছি না। তার ওপর আবার বাড়তি বিলের জন্য আমাদের চাপ দেওয়া হয়। আমরা সমাধানের জন্য অফিসে গেলেও কোনো সমাধান পাই না। আমরা চাই এই ডিজিএমকে বাদ দিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক।

‎স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহআলম শেখ বলেন, পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতা ও দায়িত্বে অবহেলার কারণে বিদ্যুৎকর্মী ও সাধারণ গ্রাহকদের মাঝে সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের সমাস্যা সমাধানের জন্য গেলে ডিজিএমসহ সংশ্লিষ্টরা তা সমাধান দূরের কথা উল্টো মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। গ্রাহকদের বকেয়া না থাকলেও তারা কী কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। যার জন্য বর্তমান উত্তপ্ত পরিবেশের জন্য ডিজিএম শতভাগ দায়ী।

‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল্লাহ বলেন, ধানুয়া গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাহক ও কর্মীদের মধ্যে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ফরিদগঞ্জ জোনাল কার্যালয়ে যেয়ে আন্দোলনরত বিদ্যুৎকর্মী ও সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনেছি। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ডিজিএম-কে অপসারণের ঘোষণা দেন।েএমএইচ

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট

স্কুলছাত্রকে গুলির ঘটনায় কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে আবারো পাথর নিক্ষেপ, আহত যুবক

ফেনী সরকারি কলেজে ফরিদ-কমরুল প্যানেল জয়ী

খাগড়াছড়িতে ৮ ফুটের অজগর উদ্ধার

নোয়াখালীতে ব্যবসায়ী রফিক উল্যাহকে দাফন

প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ের নায়ক প্রবাসী রানা গ্রেপ্তার

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ইসলামী ব্যাংকের ১৭ লাখ টাকা চুরি, আটক ১

জেঠাতো ভাইয়ের গাছের আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু