হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে ৯ হাজার লিটার ডিজেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা এবং ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালীর বাড়িতে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।

অভিযানে এনএসআই, পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অংশ নেন।

পুলিশ জানায়- অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে লোকমান ঢালীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায় এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে সতর্ক করা হয়েছে।

এ বিয়ের মতলব উত্তর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ কামরুল হাসান বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

এমই

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য