হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই বিপ্লব বিরোধীদের নিয়ে ইউএনওর সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আসাকে কেন্দ্র করে জুলাই বিপ্লব বিরোধীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে দেশের প্রথম সারির গণমাধ্যমকর্মী ও জুলাই বিপ্লব আন্দোলনের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে যারা সংবাদ প্রচার করছে এবং ছাত্র জনতা'র আন্দোলন সমর্থন জানিয়েছিলেন, সেই সকল গণমাধ্যম কর্মীদের এ সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

অথচ যারা সরাসরি জুলাই বিপ্লব আন্দোলনের বিরুদ্ধে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জনতা ও বিএনপি এবং জামায়াত ইসলামি দলকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে স্ট্যাটাস দিয়েছিল এবং আন্দোলনকে শক্তভাবে দমন করার উস্কানি দিয়েছিলেন, সেই সকল গনমাধ্যম কর্মীদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এই ঘটনায় গোটা নবীনগরে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরাও এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ইউএনও রাজীব চৌধুরী জানিয়েছিলেন, উপদেষ্টা কাছে নবীনগরের উন্নয়নের জন্য যেসব বিষয় উপস্থাপন করবো, এসব বিষয়ে পরামর্শ করার জন্য কয়েকজন সংবাদকর্মীদের আমার অফিসে আমন্ত্রণ জানিয়েছি।

সংবাদ সম্মেলনের বিষয়ে মুঠো ফোন বক্তব্য নিতে চাইলে রাজীব চৌধুরী বলেন, ফোনে সব কথা বুঝিয়ে বলা যাবে না, সরাসরি আসেন কথা বলবো।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার