হোম > সারা দেশ > চট্টগ্রাম

সম্প্রীতির বন্ধন মজবুত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনুদান প্রদান অনুষ্ঠানে আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন, সম্প্রীতির বন্ধন ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রীতির এই বাংলাদেশে সকলের ধর্মীয় মতের প্রতি শ্রদ্ধা বজায় থাকবে আমরা এমনটাই প্রত্যাশা করি।

রোববার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারীস্থ বাসভবনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড আমার নির্বাচনী এলাকা৷ এখানেই হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ তীর্থস্থান। সম্প্রীতির বন্ধনে এক অনন্য অঞ্চল এই সীতাকুণ্ড। পুরো বাংলাদেশ তথা এখানেও সকল ধর্মের সকল মানুষের সমঅধিকার ভোগে রাষ্ট্রীয় কোনো বাধা নেই। এসময় তিনি উপজেলায় ৭১টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

এসময় লায়ন আসলাম চৌধুরী বলেন, শারদীয় দূর্গাপূজায় সৌহার্দ্য ও সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধনকে মজবুত এবং বেগবান রাখার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সীতাকুণ্ড শান্তির জনপদ হিসেবে আনন্দ খুশির মধ্যে দিয়ে যাতে হিন্দু ভাইয়েরা তাদের পূজা সম্পাদন করতে পারেন সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার