হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আজহার আলীর বাড়ি থেকে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে মাটি খোঁড়ার সময় লোহার মতো একটি শক্ত বস্তুর সন্ধান পান তারা। পরবর্তীতে তারা পুলিশকে না জানিয়ে মর্টার শেলটি বাড়িতে নিয়ে যায়। ঘটনার দুইদিন পর সোমবার পুলিশ আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের হতে পারে।

এ ঘটনায় সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, পুলিশ মর্টার শেলটি থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এমই

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার