কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘণ্টায় পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শনিবার দুপুরে আসামিদের আদালতের কাছে সোপর্দ করে পুলিশ। পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে অভিযান চালানো হয়। অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলা, বিভিন্ন অপরাধচক্র, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ ১১ জন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, জিএম মুরশেদ সরওয়ার,আব্দুল মান্নান, মোহাম্মদ আয়ুব, সৈয়দ রিয়াজুল রশিদ, আবুল কালাম, মো.আব্দুল কাদের প্রকাশ মনু, জাফর আলম, জমির উদ্দিন, মো. আলমগীর, মো.শাহ আলম ও কফিল উদ্দিন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
এমই