হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার জাফরগঞ্জ থেকে বুড়িচং দেবপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে বুড়িচং উপজেলা কংশনগর এলাকায় কাভার্ডভ্যানের চাকা খুলে যাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে জানান মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী।

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী দৈনিক আমার দেশকে জানান, কংশনগর বাজারের যানজট প্রতিদিনই দেবিদ্বার জাফরগঞ্জ পর্যন্ত চলে আসে।

ভোগান্তির শিকার যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর এলাকার রাস্তার খুবই বেহাল দশা‌। আজ সকাল ৯টার দিকে কংশনগর বাজারের কাছে একটি কাভার্ডভ্যানের চাকা খুলে যায়। গাড়িটি রাস্তার মাঝখানে পড়ে থাকার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ‌

কুমিল্লা থেকে সিলেট যাচ্ছেন তোফায়েল আহমেদ। এক ঘণ্টা বসে আছেন কংশনগর বাজারে দক্ষিণ প্রান্তে। তীব্র ক্ষোভ নিয়ে তিনি জানান, এই সড়কটি মাত্র দুই লাইনের। এ কারণে দুটি গাড়িও ভালোভাবে ক্রসিং করতে পারে না। রাস্তার মাঝখানে ট্রাক বিকল হয়ে পড়ে আছে। এ জন্য এক ঘণ্টা ধরে জ্যামে আটকে আছে। এই রাস্তার ভোগান্তি কবে শেষ হবে বলা যাচ্ছে না।

অটোচালক জালাল উদ্দিন জানান, সকাল ৯টায় কাভার্ডভ্যানের চাকা খুলে যায়। এখন পর্যন্ত গাড়িটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। পুলিশের কাউকে এখনো চোখে পড়েনি। তীব্র ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, কংশনগর এলাকায় আমাদের একটি টিম কাজ করছে। রাস্তাটি দুই লাইনের হওয়ায় গাড়ি বিকল হলেই এ ধরনের যানজট সৃষ্টি হয়। গাড়িটি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি