হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে সার বিতরণ করলো মার্কেন্টাইল ব্যাংক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগ সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে আব্দুল হাকিম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এসব সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এম এ হান্নানের পক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আবু জাফর খছরু মোল্লা, মাসুদ ব্যাপারী, কৃষক দলের হারুন গাজী, রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সি ও মার্কেন্টাইল ব্যাংক, ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. জাকির হোসেন মোল্লা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংক, ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী বলেন, আজ (শনিবার) ২২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নাফিসা কামালের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক, আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

১২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

কৃষকের ঘর ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

‎পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ২ জন গ্রেপ্তার

চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আর্মি মেডিকেল কলেজ

ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন, আসামি গ্রেপ্তার

গভীর রাতে মাটি কাটা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আটক ৭

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন কুসিক প্রশাসক

হলুদ-মরিচ ভাঙানোর মেশিনে বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু