হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোরকা পরে এসে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য বাজারে বোরকা পরিহিত অবস্থায় এসে এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করেছে।

রোববার দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সেলিম (৪২)।

তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কদলপুরের ঈশানভক্ত হাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বোরকা পরা চার ব্যক্তি অটোরিকশাযোগে বাজারে আসে এবং হঠাৎ সেলিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। হামলাকারী বোরকা পরে অটোরিকশায় করে এসেছিল -এমন তথ্য আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি।

নিহত সেলিমকে স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী। রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতা-তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেলিম বিএনপির নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার