শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ছয়ানী ইউনিয়নে বিএনপি নেতা জামাল উদ্দিনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
সভায় মরহুমা খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি নুরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল উদ্দিন, মো. ফারুক, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন, যুবদল নেতা রুবেল সেলিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরীর উদ্যোগে ছয়ানীতে সুমাইয়া স্মৃতি প্রাইজমানি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাদারী টিমকে হারিয়ে ছয়ানী ব্রাদার্স ইউনিয়ন বিজয়ী হয়েছে। বিজয়ী দলকে নগদ ২০ হাজার ও রানার্সআপ দলকে ১২ হাজার টাকা পুরস্কৃত করা হয়।
জেডএম