হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারেক রহমানকে বরণ করতে বর্ণিল সাজে কুমিল্লার মহাসড়ক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

আগামী শনিবার কুমিল্লায় আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আগমন উপলক্ষ্যে সর্বস্তরের প্রস্তুতি গ্রহণ করছে প্রশাসন ও কুমিল্লা জেলা বিএনপি।

আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুর জেলা সফরের সময় কুমিল্লার বরুড়ায় কুমিল্লা চাঁদপুর সড়কের পাশে পথসভায় অংশ নেবেন। ঐদিন বেলা ১১ টায় প্রধানমন্ত্রী লক্ষীপুর বাজার মাঠে যাত্রা বিরতি দিবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লার মহাসড়ক বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে ।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে পথসভার ভ্যেনু পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

ইতিমধ্যে মাঠ পরিচর্যাসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, কুমিল্লা -নোয়াখালী, কুমিল্লা চাঁদপুর সড়কের সৌন্দর্য বর্ধনের ও কাজ শুরু করা হয়েছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙ এবং সাজানোর কাজ শুরু হয়েছে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি সরেজমিনে একাধিক বার সফরস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্ট সব কর্মকর্তারা বরুনরায় অবস্থান করছেন। ইতিমধ্যে রাস্তাঘাট ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে ।

এ উপলক্ষে আয়োজন নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর দেশনায়ক তারেক রহমান প্রথম কুমিল্লায় আসছেন।

এ নিয়ে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহউদ্দীপনা কাজ করছে। যদিও এটি পথসভা তবে আমরা ধারণা করছি লোকসমাগমে এটি জনসমুদ্রের রূপ নিবে। প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগম হবে এই মাঠে । সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সঠিক সময়ে প্রস্তুতি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর এ পথসভায় এসময় উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ, উত্তর ও কুমিল্লা মহানগর বিএনপির বিএ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নিরাপত্তাসহ সব ব্যবস্থাপনার প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা পথসভা আয়োজনের মাটি ইতিমধ্যে পরিদর্শন করেছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্টরা ইতিমধ্যে কুমিল্লা এসেছেন এবং একটি বিশেষ সভা ও অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি চাঁদপুর সফর উপলক্ষে কুমিল্লায় পথসভাটি সর্বোচ্চ সুন্দরভাবে আয়োজিত হবে।

বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বলেন, দলীয় সাংগঠনিক প্রস্তুতিতে সবাই সমানভাবে অগ্রণী ভূমিকা রাখছেন। সভাপতির প্রাণবন্ত নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নিবেদিত প্রাণ নেতাকর্মী দিনরাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসভাস্থল প্রস্তুত করা ও নিরাপত্তা সমন্বয়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের এই অসাধারণ সমন্বয় ও একতার দৃশ্য বরুড়ার রাজনৈতিক ইতিহাসে এক বিরল ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে।

জানা গেছে, ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে ঢাকার প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে চাঁদপুরে জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দিবেন। দিনব্যাপী এ সরকারি সফরে তিনি কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, পথসভা ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরসূচি দেওয়া তথ্যে জানা যায়, সকাল সাড়ে ৮টা প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দেবেন তিনি।

এমএইচ

নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোট ও জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন করতে হবে

দরিদ্রদের বরাদ্দকৃত চাল বাজারজাত করে কোটি কোটি টাকার বাণিজ্য

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ফেনীতে শিল্পকারখানায় ডাকাতি, আড়াই কোটি টাকার মাল লুট

উন্নয়নের নামে লুটপাটের যুগ শেষ, এখন হবে প্রকৃত উন্নয়ন

লোহাগাড়ায় জমির বিরোধে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-সন্ত্রাস করলে পুলিশে দেয়ার আহ্বান এমপি এনামুলের

দেশে ফিরল মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের লাশ

ফরিদগঞ্জে ১১ পরিবারের বসতঘর পুড়ে ছাই‎

রাজধানী থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার