হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চুরি

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দু’মাস বয়সের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শিশুর মা তাকে চিকিৎসার জন্য বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর এই ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুর নাম আব্দুর রহমান। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন। এ ঘটনায় ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) তার সাত মাস সাত দিন বয়সের শিশুকে ডাক্তার দেখানোর জন্য বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুকে ডাক্তার দেখানোর পর নিজেও ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ান। এসময় অপরিচিত এক নারী জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। সরল মনে জান্নাতুল ফেরদৌস তার শিশু সন্তানকে ওই নারীকে দিয়ে টিকিটের জন্য লাইনে দাঁড়ান। টিকিট নিয়ে জান্নাতুল ফেরদৌস পূর্বের জায়গায় এসে অপরিচিত মহিলাসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন।

এই সময় শিশুটির মা হাউমাউ করে চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন। শিশুটিকে না পেয়ে তিনি থানায় খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরাগুলো পর্যালোচনা করেছি। তবে এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার